ওবায়দুল কাদেরকে ফেনীর নেতাদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের ৮ ডিসেম্বর ফেনী ও নোয়াখালীতে সৌজন্য সফর করবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনীর আওয়ামী লীগদলীয় নেতারা ঢাকায় তাঁর সঙ্গে দেখা করে মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। এ সময় ওবায়দুল কাদের ৮ ডিসেম্বর নিজ জেলা নোয়াখালী ও ফেনীতে সৌজন্য সফরের কথা জানান। তিনি বলেন, তাঁর সফরের সময় কোথাও কোনো তোরণ নির্মাণ ও মোটর শোভাযাত্রা করা যাবে না। ফেনী থেকে মন্ত্রীর সঙ্গে সাক্ষা ৎকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক ও দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির উপস্থিত ছিলেন।