ওবায়দুল মোকাদ্দেছ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আল আমিন পত্রিকার জেলা প্রতিনিধি ওবায়দুল মোকাদ্দেছ চৌধুরী (৬৬) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর ডোমার থানাপাড়া জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জলঢাকা উপজেলার হাজ্বীপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ভোরের কাগজ-এর সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরীর বাবা।