ওবায়দুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরেকটি ১৫ আগস্ট ঘটানো’র হুমকিদাতা জামায়াতে ইসলামীর সেই নেতা ওবায়দুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক রেজাউল করিম অভিযোগটি আমলে নিয়ে ওবায়দুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। ওসি বলেন, সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে হত্যার হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহের শামিল। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এ মামলা করা হয়েছে। গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে চারদলীয় ঐক্যজোটের রোডমার্চে অংশ নেওয়ার আগে গোদাগাড়ীতে এক পথসভায় রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ গ্রেপ্তার জামায়াতের নেতাদের মুক্তি না দিলে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেন।