ওবায়েদ উল হকের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর। তিনি ১৯১১ সালের ৩১ অক্টোবর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান অবজারভার পত্রিকার সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক সমিতির সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক বাংলা ও বাংলাদেশ টাইমস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ফিল্ম সেন্সর বোর্ডের আপিল কমিটির চেয়ারম্যান, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা, ইউনিসেফ স্বর্ণপদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন। বিজ্ঞপ্তি।