ওভেন বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কুশিঘাট এলাকার পুষ্টি বেকারির কারখানায় সিলিন্ডার-ওভেন বিস্ফোরণে ইসমাইল খান (২০) নামের একজন কর্মচারী নিহত ও সাতজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউল গ্রামে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকারির ব্যবস্থাপক জেবুল করিম চৌধুরী জানান, ইসমাইল বেকারির ওভেন ঘরে কাজ করতেন। তিনি আগে থেকেই গ্যাস ছেড়ে রেখেছিলেন। পরে ওভেনের সুইচ দেওয়া মাত্র বিস্ফোরণ ঘটে। গ্যাসের চাপে কক্ষের দরজা ভেঙে বাইরে গিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে সাতজন আহত হন। রাতেই মহানগর পুলিশের শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।