ওম চাই শীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র
ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র

গত বছরের শীতপোশাকগুলো এ বছরও পরতে পারবে কি আপনার শিশু? মনে হয় না। প্রায় সবই ছোট হয়ে গেছে নিশ্চয়ই। চিন্তা নেই, রঙিন ঝলমলে সব শীতপোশাক এর মধ্যেই এসে গেছে বাজারে। দেখে নিন তার খোঁজ।

ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র
ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র


প্রায় সব বয়সী শিশুদের জন্য সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা এবং হাফহাতা টি-শার্ট, হাতা কাটা জ্যাকেট, কানটুপি, মাফলার, হাতমোজা, পায়ের মোজা ইত্যাদি পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডের পোশাকের সংগ্রহ যেমন পাবেন, তেমনি তুলনামূলক কম দামে সাধারণ পোশাকও আছে। নানা শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেল, ছেলেমেয়েদের জ্যাকেট পাওয়া যাচ্ছে ৬৫০ থেকে এক হাজার ৮৫০ টাকায়। হুডি জ্যাকেটও আছে ৬৫০ থেকে এক হাজার ১৫০ টাকা। ফুলহাতা টি-শার্টেরও দাম পড়বে ৬৫০ থেকে ৮৫০ টাকা। জ্যাকেটগুলোতে নানা কার্টুনের নকশা করা। ছেলেদের জন্য বাদামি এবং কালো, মেয়েদের জন্য গোলাপি এবং চেরি রঙের জ্যাকেট চোখে পড়ছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন রঙের চেক সোয়েটার। দাম পড়বে এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। কানটুপি পাবেন ৩০০-৬৫০ টাকায়। এ ছাড়া শহরের নানা জায়গায় যেমন বনানী, ধানমন্ডিতে আছে শিশুদের পোশাক ও অনুষঙ্গ নিয়ে সুপারস্টোর। এসব জায়গায় শীতে পোশাকের বৈচিত্র্য বেশ। হাতমোজা, মোজা, কানটুপি ইত্যাদিও আছে। সব ধরনের পোশাক সেট হিসেবেও কেনা যাবে।

ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র
ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র

একটু কম দামে শিশুদের জন্য শীতপোশাক কিনতে চলে আসুন ঢাকার নিউমার্কেট কিংবা বদরুদ্দোজা সুপার মার্কেটে। এখানকার বিক্রেতারা জানালেন, সোয়েটার বা

ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র
ছোট্ট সুনানের শীতের প্রস্তুতি চলছে এখনই। ছবি: সৈকত ভদ্র

জ্যাকেটের পাশাপাশি ফুলহাতা টি-শার্টের চাহিদাও বেশ। এসব জায়গায় বাচ্চাদের ফুলহাতা টি-শার্ট পেতে পারেন ২৫০-৫৫০ টাকায়। রয়েছে হরেক রকমের উলের সোয়েটার, যার দাম ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা। বাচ্চাদের কানটুপির দাম ১২০ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া রয়েছে হাতমোজা ও পা মোজার সেট। দাম পড়বে ২০০ থেকে ৪০০ টাকা। রয়েছে মাফলার, দাম ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। দু-তিন মাস বয়সের বাচ্চাদের জন্য শীতের পোশাকের সেট পাবেন এক হাজার ৩০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। এ ছাড়া বাচ্চাদের জন্য শীতকালে পরার জুতা পাওয়া যায়। দাম ১৫০ টাকা থেকে ৫০০ টাকা।