ওমর আলীর পর আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর আলীর পর এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন হলো মো. আলমগীর হোসেনের। গতকাল শনিবার বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিটের প্রধান এ এ খানের নেতৃত্বে আলমগীর হোসেনের অস্থিমজ্জা প্রতিস্থাপন হয়।
এ এ খান প্রথম আলোকে জানান, পঞ্চাশোর্ধ্ব আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি মাল্টিপল মাইলোমা নামের একধরনের রক্ত ক্যানসার রোগে ভুগছিলেন। অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর তিনি ঠিকঠাক আছেন। তবে আর সব রোগীর মতোই তাঁর শারীরিক অবস্থা এখন খুব নাজুক।
প্রসঙ্গত, গত ৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন হয় ওমর আলী নামের একজন ব্যাংক কর্মকর্তার। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক বিমলাংশু দের সহযোগিতায় এরও প্রায় তিন বছর আগে থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ।