নাট্য সমিতি মিলনায়তনে গতকাল মঙ্গলবার বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সম্মেলন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. ওমর ফারুককে যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সভাপতি, মোসাদ্দেকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শামসুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন, দলের দিনাজপুর জেলা শাখার সভাপতি আবদুল হক, সহসভাপতি রবিউল আউয়াল, সম্পাদক হবিবর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী। সভাপতিত্ব করেন ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিকুল আলম, নারী মুক্তি সংসদ জেলা শাখার সভাপতি শামীম আকতার প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেকুল।