ওমর রহমান ফের আইইউবির উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ওমর এজাজ রহমান
এম ওমর এজাজ রহমান

অধ্যাপক এম ওমর এজাজ রহমানকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য হিসেবে পরবর্তী চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এর আগে তিনি ২০১২ সাল থেকে আইইউবির উপাচার্য, ২০১১-১২ সালে ভারপ্রাপ্ত উপাচার্য ও ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সহ-উপাচার্যের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৩ সালে আইইউবিতে যোগদানের আগ পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি ও জনসংখ্যাতত্ত্বের সহযোগী অধ্যাপক এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।