ওমরাহ পালন করলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করেছেন। খবর ইউএনবির।ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, বেগম জিয়া ও তাঁর সফরসঙ্গীরা সৌদি আরবের স্থানীয় সময় ভোর চারটার দিকে ওমরাহ পালন শুরু করেন। সৌদি আরবে বিএনপির নেতা আবদুল মুকিত, আবদুল মজিদ ও ইকবাল হোসেনসহ অন্যরা দলের প্রধানের সঙ্গে ওমরাহ পালন করেন।পায়ের গোড়ালির চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ২০ মার্চ রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে তিনি সে দেশে গেছেন। রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করা হয়েছে। ৩ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।