ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ওমরাহ পালন ও রোজার শেষ দিনগুলোয় বিশেষ ইবাদতে কাটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।১০ দিনের সফর শেষে গতকাল শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ, মিজানুর রহমান, রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।