ওমরাহ পালনে প্রধানমন্ত্রীর সৌদি আরব যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহ পালনের জন্য তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাত ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তথ্য বিবরণী।