ওমরাহ পালনে যাচ্ছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমরাহ হজ পালনে আজ শনিবার সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ওমরাহ হজ পালন করবেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলো ডটকমকে জানান, আজ সন্ধ্যায় এমিরেটাস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা।

আগামী ৭ আগস্ট তাঁর ঢাকা ফেরার কথা।

গত কয়েক বছর ধরে প্রতি রমজানেই ওমরাহ পালন করছেন বিরোধীদলীয় নেতা। গত বছরের রমজানে (আগস্ট) ছাড়াও জুন মাসে তিনি ওমরাহ করেছিলেন। এছাড়া এর আগে ২০১১ ও ২০১০ সালের আগস্টে এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে ওমরাহ পালন করেন খালেদা জিয়া।