ওমরাহ পালনে সৌদির পথে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমরাহ পালনে আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ওমরাহ পালন করবেন।

আজ সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বিরোধীদলীয় নেতা। বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান। আগামী ৭ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

কয়েক বছর ধরে প্রতি রমজানেই ওমরাহ পালন করছেন বিরোধীদলীয় নেতা। গত বছরের রমজান (আগস্ট) ছাড়াও জুন মাসে তিনি ওমরাহ পালন করেছিলেন। এ ছাড়া এর আগে ২০১০ ও ২০১১ সালের আগস্টে এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে ওমরাহ পালন করেন খালেদা জিয়া।