ওমান এয়ারের নতুন কান্ট্রি ম্যানেজার খন্দকার এ কবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানের জাতীয় বিমান পরিবহন সংস্থা ওমান এয়ারের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন খন্দকার এ কবির। তিনি বাংলাদেশে ওমান এয়ারের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে কৌশলগত ব্যবসায়িক দিকনির্দেশনার দায়িত্ব পালন করবেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি ইতিহাদ এয়ারওয়েজে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছিলেন। ওমান এয়ার বর্তমানে চট্টগ্রাম থেকে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।