ওমান যাওয়ার সময় দুই 'রোহিঙ্গা' আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানে যাওয়ার সময় রোহিঙ্গা সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের আটক করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিমানবন্দর অভিবাসন পুলিশ।
এই দুজন হলেন কাজী কফিল উদ্দিন (৩০) ও সেলিমা আক্তার (২৫)।
নগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ওমান এয়ারলাইনসে করে মাস্কট যেতে বিমানবন্দরে বোডিং নিতে লাইনে দাঁড়ান কাজী কফিল উদ্দিন ও সেলিমা আক্তার। সন্দেহভাজন মনে হওয়ায় তাঁদের কাছে নাম-ঠিকানা জানতে চান ইমিগ্রেশন পুলিশ। তাঁরা একেক সময় একেক ঠিকানা দেন। পাসপোর্টে তাঁদের কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠিকানা রয়েছে। তাঁরা মিয়ানমারের বাসিন্দা বলে সন্দেহ করা হচ্ছে। আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।