ওমানে জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আরও বাড়ানোর উপায় খুঁজে বের করতে দেশটিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ওমানের রাষ্ট্রদূত মো. নুরুল আলম চৌধুরী বঙ্গভবনে দেখা করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। রাষ্ট্রদূত এ সময় রাষ্ট্রপতিকে বলেন, ওমানে বাংলাদেশি সেবিকা ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের ব্যাপক চাহিদা রয়েছে। ওমানের কৃষি খাতে বাংলাদেশের শ্রমিকেরা দক্ষভাবে কাজ করছেন। রাষ্টদূত রাষ্ট্রপতিকে আরও জানান, ওমান থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিক যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তাঁরা পুনরায় দেশটিতে যেতে পারবেন। বিজ্ঞপ্তি।