ওমানে দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের উত্তরাঞ্চলীয় এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় তিন  বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি। হতাহত চার বাংলাদেশির বাড়িই চট্টগ্রামে।

ওমানে বাংলাদেশি দূতাবাসের একজন মুখপাত্র জানান, নিহত তিনজন হলেন চট্টগ্রামের আমিনবাজার গ্রামের বাসিন্দা জসিম আল দ্বীন, বোয়ালখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলওয়ার এবং কাঞ্চন এলাকার বাসিন্দা হাফজাতুর রহমান। আহত মোহাম্মদ জাফরের বাড়ি ফুলতলা গ্রামে। গালফ নিউজ।