ওমানে দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫)।
নিহত মাসুদ ও জুয়েলের বাবা সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ওমানের রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে তাঁর দুই ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সাহাব উদ্দিন বলেন, ধারদেনা করে দুই বছর আগে তাঁর দুই ছেলেকে ওমানে পাঠান। মঙ্গলবার রাতে ওমানে থাকা এক আত্মীয়ের মাধ্যমে ছেলেদের মৃত্যুর খবর পান।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মদ ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় তোরাবগঞ্জ গ্রামের দুই ভাইয়ের মৃত্যুর খবর তাঁরাও শুনেছেন।