ওমানে নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।

বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা নাজমুল ইসলাম এর আগে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।