ওমানে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের রাজধানী মাস্কাটের একটি নির্মাণাধীন এলাকায় গত রোববার এক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গছে। এরা হলেন লক্ষ্মীপুরের কমলনগরের চরপরগাছা গ্রামের মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগরের পাকবালিঘর গ্রামের শিবাস দাস ও নোয়াখালী সদরের পূর্ব আজবারিয়া গ্রামের মো. সুমন।
নিহত ব্যক্তিদের লাশ মাস্কাট পুলিশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাঁদের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আহত ছয়জনের যথাযথ চিকিৎসার বিষয়ে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা যোগাযোগ করেছেন।
১৩ সেপ্টেম্বরে জেসিবি মেশিনের নিচে (খনন কাজে ব্যবহৃত বাকিট) চাপা পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার সবাই দেশটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠান থেকে পালিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করছিল।