ওমানে স্বদেশির হাতে বাংলাদেশি খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়পুর গ্রামের ওমান-প্রবাসী মোশারফ হোসেন (৪০) গত সোমবার সকালে সে দেশের শিনাস শহরে খুন হয়েছেন।স্বদেশি এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। সেখানে মোশারফের স্ত্রী ও সন্তানেরা এখন নিরাপত্তাহীনতায় আছে। তারা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।এদিকে মোশারফের খুন হওয়ার খবরে তাঁর বাবা আবদু মিয়া ও মা আমেনা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। নিহত মোশারফ হোসেনের শ্বশুর ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের কাজী রকিব উদ্দিনের মেয়ে রাজিয়া সুলতানার সঙ্গে ২০০৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়পুর গ্রামের আবদু মিয়ার ছেলে ওমান-প্রবাসী মোশারফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর মোশারফ স্ত্রীকে নিয়ে ওমান যান। সেখানে তাঁদের দুটি ছেলেসন্তান হয়। এরা হলো আবদুল্লাহ (৫) ও হাবীবুল্লাহ (৩)। মোশারফ ১৫ বছর ধরে ওমানের শিনাস শহরে একটি দর্জির দোকান পরিচালনা করতেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি একটি ভিসা নিয়ে দেশে আসেন। এই ভিসায় ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের তাহের মিয়ার ছেলে মাহবুব আলম তাঁর দোকানের কর্মচারী হিসেবে ওমানে যান। মাহবুব কয়েক মাস মোশারফের দোকানে কাজ করার পর অবৈধভাবে অন্য দোকানে গোপনে কাজ করতে শুরু করেন।এতে মাহবুবের আইনগত সমস্যা হতে পারে বলে মোশারফ তাঁকে সতর্ক করে দেন। এ নিয়ে উভয়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। গত সোমবার সকালে মোশারফ দোকানে গেলে মাহবুব তাঁকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মোশারফকে (পাসপোর্ট নম্বর শ ৫৪৫৫৬১) মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মাহবুব আলম (প-১৪৪৬৫৩৭) পলাতক।