ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুর নূর। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মিরপুর গ্রামে।আবদুর নূরের মামা হামদু মিয়া জানান, গত রোববার রাতে ধোফার প্রদেশের সালাহ এলাকায় নিজের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবদুর নূর নিহত হন। এক বছর আগে তিনি ওমানে গিয়েছিলেন। খবর ইউএনবি।