ওমেগা রিয়েল এস্টেটের বিরুদ্ধে রাজউকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকল্পের অনুমোদন না থাকার পরও গণমাধ্যমে প্রচার কার্যক্রম চলানোর অভিযোগে ওমেগা রিয়েল এস্টেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা থানায় রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ মঞ্জুরে এলাহী বাদী হয়ে মামলাটি করেন। রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে মামলাটি করা হয়েছে।এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, বিভিন্ন রিয়েল এস্টেট ও আবাসন কোম্পানি প্রকল্পের জন্য রাজউকের অনুমোদন না নিয়েই এ ধরনের প্রচার কার্যক্রম চালাচ্ছে। এটা বন্ধে হাইকোর্টের নির্দেশ রয়েছে। এরই আলোকে মামলাটি করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের ক্ষেত্রেও তা করা হবে।