ওয়াক্কাসের জামিন হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
গতকাল সোমবার পল্টন থানার পৃথক আরেকটি মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। আদালত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
গতকাল মোহাম্মদ ওয়াক্কাসকে ১৫ দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গতকাল তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া অন্য একটি মামলায় ওয়াক্কাসকে গ্রেপ্তার দেখিয়ে আবারও এই রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া গতকাল শুনানি শেষে মুফতি ওয়াক্কেসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।