ওয়াক্কাসের জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আদালত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
মুফতি ওয়াক্কাসকে ১৫ দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত ওয়াক্কাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২ সেপ্টেম্বর কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) একটি বৈঠক চলার সময় রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া থেকে ওয়াক্কাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ৯ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক পাঁচ মামলায় তাঁর তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।