ওয়াক্কাসের মুক্তি চেয়ে জমিয়তের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে ৭ অক্টোবরের মধ্যে মুক্তি না দিলে প্রতিনিধি সম্মেলন থেকে হরতাল ডাকার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। তখন আরেকটি ৫ মে ও শাপলা চত্বর সৃষ্টি হতে পারে বলে হুমকি দিয়েছে দলটি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তের নেতারা এ হুমকি দেন।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে আজ শুক্রবার বিক্ষোভ, আগামীকাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ, ১ অক্টোবর থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ঘোষণা করা হয়।
জমিয়তে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ওয়াক্কাসকে ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তিনি পাঁচটি মামলায় ১৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন। এরপর মতিঝিল থানার আরেকটি মামলায় তাঁর আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে ওয়াক্কাসকে নির্যাতন করা হয়েছে বলে তাঁর দল অভিযোগ করেছে।