ওয়াজেদ মিয়ার মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মাগরিবের নামাজের পর তাঁর (ড. ওয়াজেদ মিয়া) বাসভবন ধানমন্ডির সুধা সদনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। খবর বাসসের।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ শেখ ফজলে নূর তাপস, শামসুল হক, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং মরহুম ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলে ড. ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।