ওয়ান ফার্মার স্মারক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বিসিক শিল্প এলাকায় স্থাপিত ওয়ান ফার্মার স্মারক উন্মোচন করেছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক। পরে তিনি নবনির্মিত কারখানাটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন, সহকারী পরিচালক মো. ইয়াহইয়া, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, জিএম মাজহারুল আহসান জিলানী, মার্কেটিং বিভাগের প্রধান এ কে এম মঈনুদ্দিন শাহ, বিক্রয় বিভাগের প্রধান মো. মুসা প্রমুখ। বিজ্ঞপ্তি।