ওয়ারীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে নির্মাণাধীন ১২ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন মো. হাবিব (২০) ও মো. মিনহাজ (১৮)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রাজারামপরে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে প্রথম আলো ডটকমকে জানান, আজ সকালে আর কে মিশন রোডে সানসিটি বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনের ১২ তলার দেয়ালে প্লাস্টার লাগানোর কাজ করার সময় হঠাত্ মাঁচা ভেঙে নিচে পড়ে যান হাবিব ও মিনহাজ। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা হাবিবকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর সাড়ে ১২টায় মারা যান মিনহাজ।