ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি মেলায় উপস্থিত অতিথিরা
ছবি: সংগৃহীত

চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২২’ অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুশফিক মান্নান চৌধুরী ও ওয়ার্ল্ড স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী।

জব ফেয়ারে বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ড, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, প্রথম আলোর চলতি ঘটনা ম্যাগাজিন, অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড, রকমারি ডটকম, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেড, ঢাকা রিসোর্ট, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মিকা সিকিউরিটিজ লিমিটেড, ব্রাইট স্কিলস, সিমেক সিস্টেম লিমিটেড, গ্র্যাভিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ওয়ান লিটল ওয়েব, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, টেক ট্যালেন্টস, লার্নিং বাংলাদেশ, ক্যালিব্রেশন প্রযুক্তি প্রাইভেট লিমিটেড, এনস্টার গ্রুপ ও কাউন্সেলস ‘ল’ পার্টনারস (সিএলপি) অংশ নেয়।

চাকরিপ্রত্যাশীরা কোনো রেজিস্ট্রেশন বা এন্ট্রি ফি ছাড়াই নিয়োগকারীদের কাছে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। পরবর্তী সময়ে বাছাইকৃত জীবনবৃত্তান্ত থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। জব ফেয়ারটি বাংলাদেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত ছিল।