ওয়ার্ল্ড এক্সপো দুবাইয়ে হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল, রাশিয়া ও তুরস্ককে পেছনে ফেলে দুবাই জয়ী হয়েছে। ওয়ার্ল্ড এক্সপো ২০২০-এর আয়োজক হচ্ছে দুবাই। গতকাল বুধবার প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর ১৫৪তম সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে জয়ী হয় দুবাই। চূড়ান্ত পর্বে রাশিয়ার একাতেরিনবাগকে হারিয়ে আয়োজক হওয়ার গৌরব অর্জন করে আরব আমিরাতের শহর দুবাই। আরব আমিরাতের এই নগর তৃতীয় পর্বে ১১৬ ভোট পায়। অন্যদিকে একাতেরিনবাগ পায় মাত্র ৪৭ ভোট। ভোটদানে কোনো দেশ বিরত ছিল না। ১৬৮ সদস্য দেশের এই সংগঠনের ভোটাভুটি শুরুর ২০ মিনিট আগেই ব্রাজিলের সাও পাওলো এবং তুরস্কের ইজমির প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এএফপি।