ওয়েব রেডিও ও টিভি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ওয়েব রেডিও এবং ওয়েব টেলিভিশন কার্যক্রম চালু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান গতকাল রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার আবু তাহের, রেজিস্ট্রার ও যুগ্ম পরিচালক (তথ্য) আবুল কাসেম শিকদার এবং বোর্ড অব গভর্নরসের সদস্যরা উপস্থিত ছিলেন।