প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আখালিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিজিবি স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন বিজিবি সিলেট সেক্টর অধিনায়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক। ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিজিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ৪১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী।