ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ভূমি কার্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু ওয়াদুদ প্রমুখ। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার শাহজাদপুর উপজেলা ভূমি কার্যালয়ের রেকর্ড রুম, হেল্প ডেস্ক কর্নারসহ কার্যালয়ের সব কক্ষ পরিদর্শন করেন। সিরাজগঞ্জ প্রতিনিধি|