ওয়েবসাইট বন্ধ নিয়ে রাজউকের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১১ অক্টোবর ‘রাজউক ওয়েবসাইট বন্ধ!’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত খবরের প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এতে বলা হয়, ওয়েবসাইটটি সার্বক্ষণিকভাবে চালু আছে। কিন্তু সাইটটির নিরাপত্তা বাড়াতে সম্প্রতি বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটির একটি প্রকল্পের অংশ হিসেবে ‘এসএসএল’ নামের একটি নিরাপত্তা সনদ নেওয়ার পর এখানে ঢুকতে ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ সনদটি নেওয়ার পর এর সঙ্গে এখনো জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্সের সমন্বয় হয়নি।