ওয়েস্ট এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরের ওয়েস্ট এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা দরকার। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। এ ছাড়া নিজ পড়ার টেবিলের মতো বাসাবাড়ির চারপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার বিষয়ে অন্যদের উৎসাহী করতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক এস এম কানিজ ফাতিমার সভাপতিত্বে মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান সেলিম, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম কবির আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তাঁরা।