ওরস থেকে বাড়ি ফেরার পথে মেয়ে নিহত, মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার পেন্নাই নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় কুমিল্লার তিতাস উপজেলার একলারামপুর গ্রামের নাজমা বেগম (৩০) গুরুতর আহত হন। এ সময় তাঁর কোলে থাকা ১০ মাসের শিশুকন্যা নিঝুম ঘটনাস্থলেই মারা যায়।আহত নাজমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজমা বেগম দাউদকান্দির কানড়াকারী কেরামত আলীর ওরস থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়কের পাশ দিয়ে শিশুকন্যাকে কোলে নিয়ে হাঁটার সময় ওই দুর্ঘটনার শিকার হন বলে তাঁর পারিবারিক সূত্র জানায়। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।