প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গিলাফ’ ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৬৯৫তম বার্ষিক ওরস গতকাল সোমবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে ওরস শেষ হবে। এ উপলক্ষে গত শনিবার থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হজরত শাহজালাল (রহ.)-এর ভক্তরা সিলেটে আসা শুরু করেন। তাঁদের নিরাপত্তায় মহানগর পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি মাজার কর্তৃপক্ষের দুই হাজার ৫০০ স্বেচ্ছাসেবী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দরগাহের মোতোয়ালি সরেকওম ফতেহ উল্লাহ আল-আমান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমতুল্লাহ জানান, ওরস উপলক্ষে সাত শতাধিক পুলিশ দুই ভাগে ভাগ হয়ে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সিসি ক্যামেরা দিয়েও বাড়তি নজরদারি চলছে।