প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে গতকাল শনিবার থেকে খাজাবাবা শাহসুফি ফরিদপুরীর চার দিনের ওরস শুরু হয়েছে। দুপুরে খাজাবাবা শাহসুফি ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারতের মধ্য দিয়ে ওরস শুরু হয়। এতে খাজাবাবা মাহফুজুল হক ও খাজাবাবা মোস্তফা আমীর ফয়সাল সমবেত ব্যক্তিদের নসিহত করবেন। আগামী মঙ্গলবার খাজাবাবা শাহসুফি ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।