প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে শাহ সুফি হজরত মজনু শাহ নূরী (রহ.)-এর মাজারে ৪৪তম ওরস গতকাল বৃহস্পতিবার বাদ জোহর থেকে শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও আশেকানরা মাজার প্রাঙ্গণে এসে সমবেত হতে শুরু করেন। এতে পুণ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানসহ নানা ধর্মের লাখ লাখ মানুষের সমাগম ঘটে। আগামী শনিবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য এ দিয়ে এ ওরস শেষ হবে।