প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে হজরত খাজা এনায়েতপুরী (রহ.)-এর ১০২তম ওরস তাঁর মাজার প্রাঙ্গণে কাল শুক্রবার শুরু হবে। তিন দিনব্যাপী ওরস উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৮ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ওরসের নিরাপত্তায় পুলিশ, আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।