ওরস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরি (কু.ছে.আ.) ছাহেবের চার দিনব্যাপী ওরস শুরু হয়েছে। গতকাল শনিবার ভোরে ফজর নামাজ শেষে পীরের রওজা জিয়ারতের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়। শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ায় লক্ষ্যে বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরির এ ওরস শরিফে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ নিয়ে নামাজ আদায় করেন। চার দিনব্যাপী এ ওরসে ওয়াক্তি নামাজ, নফল ইবাদত, জিকির, কোরআন তিলাওয়াতসহ চলছে ধর্মীয় বয়ান। বিশ্ব ওলি কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত দান করছেন।