প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। গত শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ওরসে জাকের মঞ্জিলসংলগ্ন কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন।
ফরিদপুর অফিস