ওরস শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলের পবিত্র ওরস আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। গত শনিবার থেকে চার দিনব্যাপী এ ওরস শুরু হয়। এ উপলক্ষে জাকের মঞ্জিলসংলগ্ন ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। ওরস চলাকালে বিশিষ্ট আলেম-ওলামারা পর্যায়ক্রমে বয়ান দেন।  ফরিদপুর অফিস