ওরা আমাদের পতাকা দখল করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা আমাদের পতাকা দখল করেছিল। ওরা দেশ, সমাজ ও অর্থনীতি দখল করে নিয়েছিল। ওরা পাকিস্তানি কায়দায় দেশ চালাতে চেয়েছিল। দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
গতকাল নগরের অশ্বিনীকুমার হলে মুক্তিযুদ্ধের চেতনায়, সুশাসনের দাবিতে অনুষ্ঠিত জেলা ও মহানগর ঐক্য ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন। জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া প্রমুখ।