প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ছিটমহলের শিশুদেরও পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। তবে টিকা দেওয়ার জন্য শিশুদের ছিটমহলের পাশে বাংলাদেশি এলাকার টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। পঞ্চগড়ের সিভিল সার্জন মোজাম্মেল হক ২১তম জাতীয় টিকাদান দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।