ওরাল হেলথ ফাউন্ডেশনের নতুন কমিটি
দন্তচিকিৎসকদের সংগঠন ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশের চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন সম্প্রতি ঢাকার তামান্না ওয়ার্ল্ড অ্যান্ড ফ্যামিলি পার্কে সম্পন্ন হয়। মো. আলী আসগর মোড়লকে সভাপতি এবং মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।পরিষদের অন্যান্য পদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ আশীষ কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সারোয়ার, প্রচার ও প্রকাশনায় নিতীশ কৃষ্ণ দাস, দপ্তর ও যোগাযোগে কাজী জিয়াউল ইসলাম, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় অরূপ কুমার সাহা, সমাজকল্যাণে এ এইচ এম জাকির হোসেন সিকদার, সাংস্কৃতিক বিষয়ে মো. রফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ে মো. মাহমুদ হাসান প্রমুখ।অনুষ্ঠানটির মাধ্যমে ‘ওরাল হেলথ ফাউন্ডেশন ট্রাস্ট’ সফল যাত্রা শুরু করে এবং প্রতিবছর ১৫ জুন এর প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।