প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং সেমিস্টারের (বসন্ত পর্ব) ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। পরীক্ষায় ভালো ফলের জন্য কৃতী শিক্ষার্থীদের সনদ ও পদক দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ইব্রাহিম, খুলনা বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবদুল মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন স্কুলের অধ্যাপক এ টি এম জহিরউদ্দিন উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধি