প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মো. এবাদুল করিম। সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. রেজাউল করিম, সালমান ওবায়দুল করিম, গোলাম মহিউদ্দিন, মো. ফেরদাউস জামান ও সমরেশ বণিক। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সভায় ২০১২-২০১৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।